দীপ্ত টিভিতে আজ থেকে শুরু হচ্ছে রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। ধারাবাহিকটি প্রচারিত হবে শনি থেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০ টায়। বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিক ‘এইযেল’। গল্পে ওমর নামের এক সাদামাটা ছেলেকে তার প্রেমিকা ও ঘনিষ্ট বন্ধুরা মিলে ফাঁদে ফেলে দুর্ধর্ষ ডাকাতি ও খুনের দায়ে ফাঁসিয়েদেয়। যাবজ্জীবন কারাদন্ডের সাজা হয় ওমরের। ঘটনাচক্রে সে জেল থেকে পালাতে সক্ষম হয়। প্রেমিকা এইশান, বন্ধু আলী ও জেঙ্গিযের উপর প্রতিশোধ নিতে ফিরে আসে অন্য নামে! অন্য পরিচয়ে! অন্য চেহারায়! ওমরকে ছাপিয়ে সে হয়ে ওঠে ‘এইযেল’। শুরু হয় তার প্রতিশোধের খেলা। কিন্তু ধীরে ধীরে দর্শককে কৌতুহলী করে তোলে নানা অজানা প্রশ্ন! চাকচিক্যে ভরা অভিজ্যাত শ্রেনীর অন্তর্গত দ্বন্দ্ব। আকর্ষনীয়া দুই নারী চরিত্র। এভাবেই এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।