জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম বলেন, বৈঠকে শেখ ফজিলাতুন্নেসা স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কর্মকাণ্ড এবং ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রস্তাবিত জনবল কাঠামো বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
আরো পড়ুন : ইরানের মোকাবেলায় মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসেন, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/ইউবি