ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। সোমবার রাতে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্থানে অভারটেকিং করার সময় সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ব্রাহ্মণবাড়ীয়গামী কৌশিক মল্লিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহত প্রায় ৩০ জনকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: ঘাটাইলে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
এ বিষয়ে ইসলামপুর ফাড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়াগামী কৌশিক মল্লিক পরিবহনটি সিলেটগামী এনা বাসের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে ২টি লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি
ইত্তেফাক/বিএএফ