মার্কিন সিনেটের প্রস্তাব প্রত্যাখান সৌদি আরবের

ইয়েমেন যুদ্ধ ও সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে মার্কিন সিনেটের প্রস্তাব প্রত্যাখান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাব সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। গত সপ্তাহে পেশ করা মার্কিন সিনেটের প্রস্তাবে বলা হয়েছে, জামাল খাশোগিকে হত্যার নির্দেশদাতা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ওপর সমর্থন প্রত্যাহার করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে। খাশোগি হত্যায় যুবরাজকে সমর্থন না দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত নন। - আল জাজিরা