সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাহ আলম (৩৮)। তিনি পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক হিসেবে আশুলিয়া এলাকায় কর্মরত ছিলেন। গতকাল সোমবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (কেপিজে) হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। শাহ আলম টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তিনি দুইবছর ধরে আশুলিয়ায় কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, এ ঘটনা থানায় একটি মামলা করা হয়েছে । পুলিশ ঘাতক চালক ও বাসটিকে আটক করার চেষ্টা করছে ।