বিরূপ অবহাওয়ার মধ্যেও রাজধানীতে নৌকার প্রচারণায় তারকারা

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে মেতে আছে পুরো দেশ। নির্বাচন ঘিরে তারকারাও পিছিয়ে নেই। বিরূপ আবহাওয়ার মধ্যে রাজধানীতে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন তারকারা। গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারাকারা।

প্রচারণার আগে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি রোকেয়া প্রাচী, চিত্র নায়িকা নূতন, যুগ্ম সম্পাদক অভিনেত্রী তারিন, কণ্ঠশিল্পী এসডি রুবেল, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়ক সাইমন, কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোসাল,  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ ।