মার্কিন প্রশাসন তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সোমবারই তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য ওয়াশিংটনের নিন্দা জানানো হয়। একইসঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে দেশটি। সমপ্রতি মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি খসড়া প্রতিবেদন প্রকাশের পর উত্তর কোরিয়ার তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এতে ক্ষুব্ধ হয়েছেন দেশটির নেতা কিম জং উন। -রয়টার্স