মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকান্ডে ৬ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে অগ্নিকান্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার অন্ধেরির একটি হাসপাতালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কী কারণে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয় দমকলের কাছে। দমকল সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টা নাগাদ অন্ধেরির সরকারি ইএসআইসি হাসপাতালে আগুন লাগার খবর পান কর্মীরা। প্রায় সঙ্গে সঙ্গেই ছ’টি ইঞ্জিন পাঠানো হয়। পরে আরো চারটি ইঞ্জিনসহ দমকল কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে হাসপাতালে যান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। -আনন্দবাজার পত্রিকা