রোকেয়া মেলার পাশে নবজাতকের লাশ

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ রোকেয়া মেলার পাশের রাস্তার ধার থেকে অজ্ঞাত ১ দিনের নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ‘কে বা কারা ১ দিন বয়সের ছেলে শিশুটিকে পায়রাবন্দ বাজারের পূর্ব পাশে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার অনুসন্ধান চলছে।’ 

আরও পড়ুন: ‘অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

স্থানীয়রা ধারণা করছে হয়তো রাতের কোন এক সময়ে শিশুটিকে ফেলে পালিয়ে গেছে। এদিকে অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে শতশত মানুষ ভিড় জমিয়েছিল ওই এলাকায়।

ইত্তেফাক/এএএম