পাবনার সুজানগর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বিরাহিমপুর নামক স্থানে সোমবার রাত ১১ টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন।
মাধপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাবনামুখী লেগুনার সাথে কাশিনাথপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার ৫ যাত্রী গুরুতর আহত হন।
নিহতরা হলেন— সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে অগ্রণী ব্যাংকের কর্মী শফিকুল ইসলাম (৩৫) ও সাঁথিয়া উপজেলার মাধপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আ. হামিদ পালান (৪৫)।
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ. খালেক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় দুইজন মারা যান।
ইত্তেফাক/এএম