কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল, বোরহানিবাগ, আতাশুর, গদাবাগ ও কালিন্দী এলাকার বেশকিছু কারখানায় নকল ভারতীয় শিশুখাদ্যসহ ভেজাল সামগ্রী তৈরি করা হচ্ছে। অভিযোগ রয়েছে মালিকরা সংশ্লিষ্ট থানা পুলিশকে ঘুষ দিয়ে বছরের পর বছর ওইসব নকল সামগ্রী তৈরি ও বিক্রি করে আসছেন।
র্যাব-১০ এর ক্যাম্প কমান্ডার মেজর আনিসুজ্জামান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলমের নেতৃত্বে গত ১২ নভেম্বর কেরানীগঞ্জের গদাবাগ, মান্দাইল ও কালিন্দী এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ভেজাল কারখানার মালামাল জব্দ করা হয়। ওইসব কারখানার মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সংশ্লিষ্ট থানা পুলিশ কখনও কোন ভেজাল ও নকল সামগ্রী তৈরি কারখানাগুলিকে জেল-জরিমানার আওতায় আনেনি।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘আমার থানা এলাকায় কোন ভেজাল ও নকল শিশুখাদ্যের কারখানা নেই।’
ইত্তেফাক/আরকেজি