র্যাপ সংগীতের ওপর বেজায় চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যে তিনি দেশটির র্যাপ সংগীত নিয়ন্ত্রণের জন্য তার সরকারকে নির্দেশ দিয়েছেন।
পুতিন বলেন, র্যাপ সংগীত নিষিদ্ধ করা সম্ভব নয় তাই সর কারকে এর নিয়ন্ত্রণ নিতে হবে।
দেশটির র্যাপ সঙ্গীত শিল্পী হাস্কিকে গ্রেফতার এবং রাশিয়া জুড়ে তার বেশ কিছু কনসার্ট বাতিল হওয়ার পর প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন।
রাশিয়ায় ইতিমধ্যে সরকারের তরফ থেকে কয়েকটি কনসার্ট বাতিল করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত।
তিনি আরো বলেন, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে কিভাবে তরুণদের কনসার্টগুলো নিয়ন্ত্রণ করা যায়।
প্রেসিডেন্ট পুতিন বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গে কাউন্সিল ফর কালচার এন্ড আর্টের এক সভায় বক্তৃতাকালে বলেন, র্যাপ এবং অন্যান্য আধুনিক শিল্পের স্তম্ভ তিনটি। তা হল, সেক্স, ড্রাগস এবং প্রতিবাদ। আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাদক নিয়ে। একটা জাতিকে ধ্বংস করার এটাই পথ।
আরো পড়ুন: মালদ্বীপকে ১৪০ কোটি ডলার সহযোগিতা দেবে ভারত
এছাড়া র্যাপ সংগীতে যেসব বাজে শব্দ ব্যবহার করা হয় তা নিয়েও উদ্বিগ্ন পুতিন। এব্যাপারে তিনি বলেন, গানের ভাষা অবশ্যই আমাদের মাতৃভাষা থেকে নিতে হবে আর তা হতে হবে মার্জিতপূর্ণ। তথ্যসূত্র: বিবিসি/গার্ডিয়ান।
ইত্তেফাক/এসআর