গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন

২০০২ সালের গুজরাট দাঙ্গায় রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। এই গণহত্যায় গুজরাট সরকারের কোনো ভূমিকা ছিল না বলে নানাবতী কমিশনের রিপোর্টে দাবি করা হয়েয়ে। তবে উত্তেজনা প্রশমন করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে রিপোর্টে জানানো হয়েছে। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবসরপ্রাপ্ত বিচারপতি জিটি নানাবতীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন মোদি। সেই নানাবতীর কমিশনের রিপোর্ট ক্লিনচিট পেলেন তিনি। গতকাল বুধবার এই রিপোর্ট গুজরাট বিধানসভায় পেশ করা হয়। ২০১৪ সালে তাদের চূড়ান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা করেছিল কমিশন। তার পাঁচ বছর পরে বিধানসভায় রিপোর্ট পেশ করা হলো। রিপোর্টে বলা হয়েছে, হামলার পেছনে গুজরাট সরকারের তত্কালীন কোনো মন্ত্রীর হাত ছিল বলে প্রমাণ পাওয়া যায়নি। -ইন্ডিয়া টাইমস