অনশনে অসুস্থ পাটকল শ্রমিকরা, হাসপাতালে ভর্তি

মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ সহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো নরসিংদীতে শ্রমিকদের আমরণ অনশন চলছে। অনশনের ১১ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে অনশন শুরু হয়।

অনশনে উপস্থিত ছিলেন ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার,জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন,কাউযুম প্রধান,শামসুল আরেফিন,ইসা হাবিব রিপন সরকার সহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা বলেন, তিন দিন যাবৎ অনশন চলছে। এতে শ্রমিকরা ক্লান্ত হয়ে পড়ছে। ইতোমধ্যেই ১১ জন শ্রমিক না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে নন সিবিএনর সাবেক সাধারণ সম্পাদক মির্জা বশির আহাম্মেদ বিল্লাল মিয়া, মো. আলী হোসেন, মো. রুবেল মিয়া, মো. রব মিয়াসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উল্লেখ্য, বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ নভেম্বর মাসের ২৩ তারিখ থেকে ১১ দফার দাবিতে আন্দোলন করছে।

ইত্তেফাক/জেডএইচ