পদার্থ বিজ্ঞান
ড. মো. মনসুর আলী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৫´১০=৫০
১) ঢাকার গাবতলী থেকে মুক্তা সাভারগামী সুষম ত্বরণে চলমান একটি বাসে প্রথম ৫ মিনিটে 2km আমিন বাজারে আসলো। গাড়ীটি পরে সুষমবেগে চলে দ্বিতিয়বার 4km বলিয়ারপুর আসলো।
ক) পর্যায়বৃত্তগতি কাকে বলে?
খ) মহাবিশ্বে সকলগতিই আপেক্ষিক- ব্যাখ্যা কর।
গ) মুক্তার বলিয়ারপুর পৌঁছতে কত সময় লাগবে?
ঘ) দ্বিতীয়বার মুক্তার গাড়িটি সমবেগে না চলে পূর্বের অবস্থায় চললে সময়ের পার্থক্য কেমন হবে তা বিশ্লেষণ কর।
২) একটি পানির পাত্রে 0.2m2 ক্ষেত্রফল ও 0.1m দৈর্ঘ্যে একটি কাঠ ও 0.3m2 ক্ষেত্রফল ও 0.2m দৈর্ঘ্যের একটি টিনের পাতলা পাত রাখা হলো । পরে এ গুলিকে কেরোসিনে রাখা হলো।
ক) বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?
খ) স্থির তরলে চাপক্ষেত্র ফলের ওপর নির্ভর করে না কেন?
গ) কাঠের টুকরাটির প্লবতা বের কর।
ঘ) কাঠ ও টিনের টুকরাগুলো পানি ও কেরোসিনে ভাসমান সম্ভাবনার গাণিতিক ব্যাখ্যা দাও।
৩) 4000Kg ভরের একটি ট্রাক 60kmh-1 বেগে ও 1000Kg ভরের একটি বাস ট্রাকটির পিছে চলছিল।
ক) বায়োমাস কাকে বলে?
খ) 400Mev শক্তি বলতে কি বুঝ?
গ) কত বেগে চললে বাস ও ট্রাকের গতি শক্তির সমান হবে?
ঘ) উদ্দীপকে যানবাহনগুলি গতিশক্তির সাথে বেগের সম্পর্কটি সমর্থন করে কিনা তার গাণিতিক যুক্তি দেখাও।
৪)100g ভরের একটি পাথর 1000c তাপমাত্রার 50g ভরের তামার ক্যালরিমিটারের 300g পানির মধ্যে 300c তাপমাত্রায় রাখা হলে মিশ্রণের তাপমাত্রা 600c হলো। পরে পাথরটিকে বরফে রাখা হলো।
ক) প্রকৃত প্রসারণ কাকে বলে?
খ) পদার্থের তাপীয় প্রসারণ হয়- ব্যাখ্যা কর
গ) পাথরের আপেক্ষিক তাপ নির্ণয় কর।
ঘ) পাথরটিকে পানির পরিবর্তে বরফে রাখলে এর আাাপেক্ষিক তাপের পরিবর্তন nq- গাণিতিক ব্যাখ্যা দাও।
৫) সোহাস ল্যাবে একটি লেন্সের ক্ষমতা নির্ণয়ের জন্য লেন্স থেকে ৭০ cm দূরে প্রধান অক্ষের উপর একটি পেন্সিল স্থাপন করলো। ফলে পেন্সিলের সমান একটি বাস্তব প্রতিবিম্ব গঠিত হলো।
ক) আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কাকে বলে।
খ) কোন লেন্সের ক্ষমতা 5d বলতে কি বুঝ?
গ) সোহাস লেন্সটির ক্ষমতা কিভাবে বের করবে?
ঘ) সোহাস লেন্সটি কি ধরনের চক্ষত্রুটি দূর করতে ব্যবহার করবে বলে তুমি মনে কর, তা চিত্র সহ বর্ণনা কর।
৬) কোন তড়িত্ ক্ষেত্রে A ও B বিন্দুতে দুটি আধান 3m দূরে রাখলে 1.35´1013N বল অনুভূত হয়। A বিন্দুর আধানটি 40C।
ক) তড়িত্ ক্ষমতা কাকে বলে।
খ)পৃথিবীর বিভবশূণ্য- ব্যাখ্যা কর।
গ) B বিন্দুর আধান বের কর।
ঘ) AB সংযোজক রেখার মধ্যবিন্দু ুকত মিটার দূরে হবে? তার গাণিতিক ব্যাখ্যা দাও।
৭) একটি তড়িত্ কোষের তড়িত্ চালকশক্তি 1.5v। এর প্রান্তদ্বয় 10Wরোধের তার দ্বারা যুক্ত করলে 0.12A তড়িত্ প্রবাহ পাওয়া যায়।
ক) তড়িত্ ধারক কাকে বলে।
খ) রোধ তাপমাত্রার ওপর নির্ভরশীল- ব্যাখ্যা কর।
গ) কোষটির অভ্যন্তরীণ রোধ কত?
ঘ) উদ্দীপকের রোধটির সাথে ১০Wআর একটি রোধ কিভাবে যুক্ত করলে বর্তমান তড়িত্ প্রবাহের মান পূর্বের তড়িত্ প্রবাহ অপেক্ষা বেড়ে যায়- গাণিতিক ব্যাখ্যা দাও।
৮)একটি ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীতে 300v সরবরাহের ফলে গৌণ কুণ্ডলীতে 3000v পাওয়া গেল। মুখ্যকুণ্ডলীতে পাক সংখ্যা 400v হয় ও রোধ .৬W ।
ক) আবিষ্ট তড়িত্ প্রবাহ কাকে বলে?
খ) তাড়িত চৌম্বক আবেশ বলতে কি বুঝ?
গ) গৌণকুণ্ডলীর রোধ বের কর।
ঘ) ট্রান্সফরমারটি শক্তির সংরক্ষণশীলতা নীতি কে সমর্থন করে কিনা-তার গাণিতিক ব্যাখ্যা দাও।