নান্দাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

ময়মনসিংহ-৯ (নান্দাইল) নির্বাচনী আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে তার নির্দেশ অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

এর আগে তিনি নান্দাইল আসন থেকে দুইবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও ঋণখেলাপী হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। এবার তিনি দলীয় মনোনয়ন চেয়েও পাননি। ফলে কুড়াল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তার প্রার্থিতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। 

আরো পড়ুন: জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সম্পাদক ফরিদা ইয়াসমিন

ইত্তেফাক/জেডএইচ