সম্প্রতি চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়েই এ সেবা চালু হয়েছে প্রতিষ্ঠানটি।
ফোরজি সেবা চালু হওয়ার বিষয়টি নিয়ে টেলিটকের প্রকল্প পরিচালক রেজাউল কবির বলেন, বিজয় দিবসের দিন গত সন্ধ্যায় বাণিজ্যিকভাবে টেলিটকের ফোরজি সেবা চালু হয়েছে। আপাতত এই সেবা ঢাকার কয়েকটি অঞ্চলের গ্রাহকরা উপভোগ করতে পারবেন। তবে খুব শীষ্রই সারাদেশের টেলিটক ব্যবহারকারীরা ফোরজির সুবিধা ভোগ করতে পারবেন। বাংলাদেশে ফোরজি চালুর প্রায় ১০ মাস পর অবশেষে এই সেবা চালু করেছে টেলিটক। বিজয়ের মাস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিকভাবে ফোরজি সেবা চালুর উদ্যোগ নিয়েছে টেলিটক। আগামী মাসে চট্টগ্রাম অঞ্চলে এ সেবা চালু হবে। এরপর ধীরে ধীরে দেশের সব জেলা শহরে ফোরজি সেবা চালু হব। শুরুতে রাজধানীর গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় টেলিটকের ফোরজি নেটওয়ার্ক পাবেন গ্রাহকেরা। টেলিটক কর্মকর্তাদের দাবি, টেলিটক ফোর-জির ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস।