শিক্ষার্থীদের ল্যাপটপ কারখানা পরিদর্শন

 

দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্লাব কার্নিভাল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহ্ফুজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের উদ্যোগে প্রকাশিত আইন বিষয়ক দেয়ালিকারও উন্মোচন করেন তিনি। পরে ইউনিভার্সিটির রেজিষ্ট্রার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আসাদুজ্জামান সুবহানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে তিনি কার্নিভাল ঘুরে দেখেন।

 এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ালটনের ল্যাপটপ কারখানা পরিদর্শন করেন। কারখানা পরিদর্শনের মধ্যদিয়ে ওয়ালটন ল্যাপটপের নির্মাণশৈলী এবং পারফরমেন্সে মগ্ধ হন শিক্ষার্থীরা।

দিনব্যাপী ওই আয়োজনে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ছিল ওয়ালটন ল্যাপটপ-এর স্টল। যেখানে প্রদর্শন করা হয় বিভিন্ন মডেলের ওয়ালটন ল্যাপটপ এবং কম্পিউটার। আকর্ষণীয় ডিজাইন এবং উচ্চমানের এসব প্রযুক্তিপণ্য শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।