কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার উল্টে চালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার উল্টে চালক হেলাল উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হেলাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

আরো পড়ুন: পূর্বধলা স্টেশন বাজারে আগুনে পুড়ল ১৩ দোকান

কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, কালীগঞ্জ থেকে পাওয়ার টিলারে ধানের বীচালি বোঝাই করে হেলাল উদ্দিন  জীবননগরের খয়েরহুদা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর নামকস্থানে একটি ট্রাক পাওয়ার টিলারকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায়। এতে  হেলাল উদ্দিন ও রাশেদুল ইসলাম আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে কালীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত রাশেদুল ইসলামের ২ পা ভেঙে যাওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম