গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম আমেনা খাতুন (৪৫)। তার স্বামী জালালউদ্দীন (৪৮) তাকে এ সময় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনায় জালালউদ্দীনও গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি জালসুকা গ্রামে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী শহরের কাঁচা বাজার সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাংনী কাঁচা বাজারের সামনে সড়কের ওপর দিয়ে একটি ছাগল দৌড়ে পার হচ্ছিল। এ সময় আমেনা খাতুন এবং জালালউদ্দিনকে বহনকারী অটোরিকশাটির চালক ছাগলটিকে বাঁচাতে চেষ্টা করে। তখন অটোরিকশাটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান আমেনা খাতুন ।আহত হন স্বামী জালালউদ্দীন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমেনা খাতুনকে নিহত ঘোষণা করেন এবং জালালউদ্দীনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।ৎ
আরও পড়ুন: আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত
গাংনী থানা সূত্র জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/নূহু