বিপুল ভোটে বিজয়ের টার্গেট নিয়ে ভোলা-৩ আসনের মেঠোপথ চষে বেড়াচ্ছেন এই আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তার নির্বাচনী প্রচারণা। লিফলেট হাতে নিয়ে কখনও তিনি ধনীর দুয়ারে আবার কখনও মুটে দিনমজুরের ঘরে। যেখানে যাকে পান, সেখানেই নৌকায় ভোট চান। তার এই প্রচারণায় লালমোহন-তজুমদ্দিন উপজেলার সাধারণ মানুষের মাঝে কৌতূহলও দেখা যায় বেশ। ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যেভাবে ভাব নিয়ে বসে ভোট করার কথা, তা নেই শাওনের মাঝে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করতে হবে, এই তার টার্গেট।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নয়ানী গ্রামের একটি গণসংযোগের সময় তিনি বলেন, মানুষের কাছে গিয়ে শুধু ভোটের প্রতিশ্রুতি আদায় করা নয়, তাদের মন থেকে অনেক অজানা কথাও উপলব্ধি করা যায়।