পটুয়াখালী-১ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই!

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই হচ্ছে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। এরা হলেন: আওয়ামী লীগ প্রার্থী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মিয়া ও ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। আওয়ামী লীগ প্রার্থী আগে থেকেই তৃণমূল পর্যন্ত মাঠ গুছিয়ে নিয়েছে। এখন জোরেশোরে সভা, সমাবেশ এবং প্রচার প্রচারণা শুরু করেছেন। অপরদিকে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার দোলাচলে এবং প্রতিকূল পরিস্থিতিতে ঐক্যজোট প্রার্থী দেরিতে হলেও নির্বাচনী প্রচারণা শুরু করেছে। নির্বাচনে আরো প্রার্থী থাকলেও মূলত এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। 

নির্বাচনে অংশ নেয়া অপর চারজন প্রার্থী হলেন: কমিউনিষ্ট পার্টির আবদুল মতলেব মোল্লা (কাস্তে), ইসলামী আন্দোলনের আলতাফুর রহমান (হাতপাখা), জাকের পার্টির মোঃ আবদুর রশিদ (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ সুমন সন্যামত।