কমলনগরে বাসদের জনসভা ও লাল পতাকা মিছিল

কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগরে শিক্ষা গণতন্ত্র ভোটাধিকার সুশাসন প্রতিষ্ঠার দাবিতে, স্থানীয় ভুলুয়া নদী খনন ও দখলমুক্ত করা, মেঘনা নদী ড্রেজিং এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষে গত রবিবার এক জনসভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি লাল পতাকা মিছিল উপজেলা বাসদ কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদর হাজিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভা স্থলে এসে শেষ হয়।  কমলনগর উপজেলা আহবায়ক এম এ মজিদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, দলের কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য নোয়াখালী জেলা কমিটির সদস্য সচিব কমরেড খায়ের ইমতিয়াজ মাসউদ দাউদ কমরেড নিখিল দাস জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মিলন মণ্ডল —ইত্তেফাক