ছিটকে গেলেন পৃথ্বী শ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ। খবর নিশ্চিত করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলের সাথে যোগ দিবেন মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া ফিটনেস টেস্টে উের যাওয়ায় দলের সাথে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ফিল্ডিং করার সময় পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন পৃথ্বী। এরপর থেকে চিকিত্সাধীন রয়েছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হওয়া বক্সিং-ডে টেস্টে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ইনজুরির কোনো উন্নতি না হওয়াতে স্কোয়াড থেকে বাদ দিয়ে পৃথ্বী’কে দেশে ফেরত পাঠানো হচ্ছে।