জামালপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জামালপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.বাহার উদ্দিনকে (৫৮) রবিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। বাহার উদ্দিন জামালপুর সদর উপজেলার বারুয়ামারী ইউনিয়নের গারামারা বকচর গ্রামের মৃত বগি সেখের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রাশেদুল হাসান জানান, গত ১৯৯৯ সালে বাহার উদ্দিনের বড় ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০১২ সালে বাহার উদ্দিনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আদালতে রায় ঘোষনার পর থেকেই সকল আসামি পলাতক ছিল।

জেলায় চলমান পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বাহার উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সদর উপজেলার বারুয়ামারী তদন্ত কেন্দ্রের পুলিশ। আগামিকাল আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানিয়েছে।

ইত্তেফাক/আরকেজি