জাতীয় আরচারি শুরু

  স্পোর্টস রিপোর্টার

গাজীপুরে আরচারি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের রিকার্ভ পুরুষ ইভেন্টে আনসারের রুমান সানা সর্বমোট ৬৫৪ স্কোর করে প্রথম, তীরন্দাজ সংসদের ইব্রাহিম শেখ রেজোয়ান ৬৪২ স্কোর করে দ্বিতীয় এবং একই দলের সাকিব মোল্লা ৬৪১ স্কোর করে র্যাংকিং এ তৃতীয় স্থান পেয়েছেন। তারকা আরচার রোমান সানা সুইজারল্যান্ডে আইওসির বৃত্তি নিয়ে উন্নত প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এখানে লড়াই করছেন। রিকার্ভ মহিলা ইভেন্টে বিকেএসপির দিয়া সিদ্দিকী ৬৩০ স্কোর করে প্রথম, তীরন্দাজ সংসদের বিউটি রায় ৬২৫ স্কোর করে দ্বিতীয় এবং ঢাকা আর্মি আরচারি ক্লাবের নাসরিন আক্তার ৬০৫ স্কোর করে র্যাংকিংয়ে তৃতীয় স্থান পেয়েছেন। কম্পাউন্ড পুরুষ ইভেন্টে আনসারের আবুল কাশেম মামুন ৬৯৩ স্কোর করে প্রথম, তীরন্দাজ সংসদের অসীম কুমার দাস ৬৮৯ স্কোর করে দ্বিতীয় এবং একই দলের সিয়াম সিদ্দিকী ৬৮৩ স্কোর করে র্যাংকিংয়ে তৃতীয় স্থান পেয়েছেন। আগামী ২২-২৭ ফেব্রুয়ারি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। জাতীয় আরচারি হতে খেলোয়াড় বাছাই করা হবে।