চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

শিরোপা দৌড়ে এগোলো মোহামেডান ব্লুজ

  স্পোর্টস রিপোর্টার,

চট্টগ্রাম অফিস

মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইয়ে এখনো টিকে রয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের একমাত্র খেলায় মোহামেডান ব্লুজ ১-০ গোলে হারায় শতদল ক্লাবকে।

খেলার ৮মিনিটে নাইজেরিয়ান ফুটবলার ডি কস্টা মোহামেডানের জার্সি গায়ে দিয়ে একমাত্র গোল করেন। খেলার ৩৫ মিনিটে পাওয়া একটি পেনাল্টি শট নষ্ট করে সানাউল হতাশায় ডুবান শতদল ক্লাবকে।

ম্যাচ জয়ের সুবাদে শিরোপা দৌড়ে আরো একধাপ এগিয়ে গেল মোহামেডান ব্লুজ।

৭ খেলা শেষে দলটির অর্জন ১৪ পয়েন্ট। অন্যদিকে সপ্তম পরাজয়ে একেবারে তলানিতে রয়েছে শতদল ক্লাব।