বিসিএল

প্রথম দিনের খেলা পরিত্যক্ত

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে কোনো খেলা হয়নি।  বৈরী আবহাওয়ার কারণে গতকাল প্রথম দিনে কোনো বলই মাঠে গড়ায়নি। দুই ভেন্যুর কোনোটিতেই টস হয়নি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চলের খেলোয়াড়রা অলস সময় কাটিয়েছেন। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

চার রাউন্ড শেষে বিসিএলে একটি করে ম্যাচ জিতেছে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। তবে ১৭.৯৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মধ্যাঞ্চল। ১৭.৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ঝুলিতে আছে যথাক্রমে ১৪.৭৭ ও ১৪.১৮ পয়েন্ট। তাদের চারটি ম্যাচই ড্র হয়েছে।