মৌলভীবাজারে চা বাগান শ্রমিকরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের চা বাগান শ্রমিকরা বাগান পরিচর্যার কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে-এ বছর চায়ের উত্পাদন ভালো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালে দেশে রেকর্ড পরিমাণ ৮ কোটি ৫০ লাখ ৫০ হাজার কেজি চা উত্পাদিত হয়। কিন্তু গত বছর এই উত্পাদন নেমে দাঁড়ায় ৭ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার কেজিতে। ফলে এবছর বাগান মালিকরা বাগান পরিচর্যায় গুরুত্ব দিয়েছেন। চা শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক রাজদের কৈরী বলেন, ‘চা শ্রমিকদের চলমান মজুরি পর্যাপ্ত নয়। বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি করা হলে শ্রমিকরা কাজে আরও উত্সাহিত হবেন। এতে চায়ের উত্পাদন বৃদ্ধিসহ এ শিল্পের উন্নতি ঘটবে’         —ইত্তেফাক