বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে মহেশপুরে নাটক মঞ্চস্থ

মহেশপুর (ঝিনাইদহ): বিজয়ের দিনে ঝিনাইদহের মহেশপুর হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে ‘বাংলার মহানায়ক’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট নাট্যকার এ.এস.এম শফি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করেন বিশিষ্ট নাট্যশিল্পী পূরবী দত্ত এবং মোশতাকের ভূমিকায় অভিনয় করেন মিলন কাত্তিক দে। উপজেলার হাজার হাজার জনগণ নাটকটি উপভোগ করেন। ফাউন্ডেশন অব বাংলাদেশ কালচারাল ফোরামের সচিব জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনধারা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এ প্রয়াস     —ইত্তেফাক