দুই ফিল্মি তারকার সঙ্গে সানিয়া মির্জার তুমুল নাচ

টেনিস তারকা সুন্দরী টেনিস সানিয়া মির্জার বোন আনাম মির্জার সঙ্গে বিয়ে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদ। তাদের বিয়ের রিপেসশনে বসেছিল চাঁদের হাট। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী থেকে ফিল্মি দুনিয়ার পরিচিত মুখ আমান-আসাদের রিসেপশনে উপস্থিত ছিলেন অনেক তারকা।

কিন্তু সব তারকাকে পেছনে ফেলে বোনের বিয়ের রিসেপশন মাতালেন টেনিস সুন্দরী। তার নাচের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সানিয়া মির্জার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ফারহা খান ও দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানে তাদের নাচ মোহিত করেছে নেটিজেনদের। তবে নেটিজেনরা সব থেকে বেশি উৎসাহী হয়েছেন লাল রঙের পোশাকে সানিয়া মির্জাকে নাচতে দেখে।

আরও পড়ুন: মহেশপুরে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ সদস্য নিহত

শুধু সানিয়াই নন। রিপেসশনে নজর কেড়েছেন আজাহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানিও। নীল রঙের পোশাকে রিসেপশনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সঙ্গীতা নিজেই।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela) on Dec 14, 2019 at 5:34am PST

ইত্তেফাক/বিএএফ