মহেশপুরে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ সদস্য নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৮

ঝিনাইদহের মহেশপুরে বন্দুকযুদ্ধে খোকন হোসেন (৩৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণচন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। 

 

পুলিশ জানিয়েছে, নিহত খোকন হোসেন উপজেলার গাগুসা গ্রামের আব্দুল হামিদের ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, ‍গুলি ও করাত উদ্ধার করা হয়েছে।

 

মেহেশপুর থানার ওসি রাশেদুল এ খবর নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম