সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম মো. তৌহিদুল ইসলাম (১৮)। তৌহিদ চট্টগ্রাম শহরের কর্ণফুলী ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে গত ১৬ ডিসেম্বর সোমবার রাত ১১টার সময় উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হইচ্ছার মার বাড়ি এলাকায়। নিহত তৌহিদ এলাকার নুরুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতের বেলায় বিদ্যুতের আলোয় এলাকার যুবকদের সঙ্গে তৌহিদ বাড়ির পাশের খোলা জায়গায় ক্রিকেট খেলতে যায়। এ সময় অসতর্ক অবস্থায় বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম গুরুতর আহত হয়ঃ। এলাকাবাসী তাকে উপজেলার কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আমিন শরীফ ওরফে মনু মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: রাজাকারের তালিকায় নাটোরের ৪৮ জন

খেলার মাঠের পার্শ্ববর্তী মাদ্রাসা ইউনিয়নের চেয়ারম্যান ও উপেেজলা যুবলীগ সভাপতি আ.ন.ম. সেলিম চৌধুরী শর্টপিচ ক্রিকেট খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে তৌহিদ নামে এক যুবকের মারা যাওয়ার ঘটনা ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু