রাণীশংকৈলে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শিল্পী বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত শিল্পী বেগম মোটর শ্রমিক মাসুদ রানার স্ত্রী। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এসআই খায়রুল আলম এটিকে আত্মহত্যার ঘটনা বলে নিশ্চিত করেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ