গাইবান্ধায় জেলা বিএনপির সিনিয়র সভাপতিসহ গ্রেফতার ৩

গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। নাশকতা মামলার আসামি হিসেবে সোমবার রাতে শহরের সার্কুলার রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুনঃ আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে

এছাড়া সোমবার রাতে পলাশবাড়ী উপজেলা যুবদলের সহ-সভাপতি রঞ্জু মিয়া এবং বিএনপি কর্মী রাজু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইত্তেফাক/নূহু