আমরণ অনশন

লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর আমরণ অনশন গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। তবে বৃষ্টির কারণে তিনি প্যান্ডেল ছেড়ে গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে টিনের ছাউনিতে অবস্থান নেন।

এদিকে আমরণ অনশনের কারণে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান জানিয়েছে। লতিফ সিদ্দিকীর অনুসারী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম খসরু বলেন, লতিফ সিদ্দিকী ওষুধ না খাওয়ায় অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। তার দাবিগুলো পূরণ না হলে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।