ইত্তেফাক রিপোর্ট
ঢাকা-৪ আসনে মহাজোটের একক প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী সালমা হোসেন। গত সোমবারও তিনি বাবলার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও জাপার নারী নেত্রীদের সঙ্গে নিয়ে দিনভর প্রচারণা চালান ও ‘লাঙ্গল’ প্রতীকে ভোট চান।
এ ছাড়াও, বাবলার পক্ষে পৃথক বর্ণাঢ্য মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিকলীগ। আওয়ামী লীগ ৫১ নং ও শ্রমিক লীগ ৫৭ নং ওয়ার্ডে মিছিল করে। সকাল থেকেই ঢাকা-৪ আসনের সব ওয়ার্ডে গণসংযোগে নামেন স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতা-কর্মীরা।