মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার ফরিদপুর রোটারী ক্লাব অব নিউটাউনের উদ্যোগে এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস্ অ্যান্ড ওয়েলফেয়ার ও মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থা’র সার্বিক সহযোগিতায় রাজবাড়ীস্থ চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী। ফরিদপুর রোটারী ক্লাব অব নিউটাউনের প্রেসিডেন্ট প্রফেসর এমেরিটাস্ ডা: শেখ ইউনুস আলীর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম রোগীদের মাঝে চিকিত্সা সেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। সমাজসেবক প্রভাত দাস বিষ্ণু, সুপ্রিয়া দাস দীপা, আশিফ মাহমুদ, আঞ্জুমান আরা বেগম ক্যাম্পটি পরিচালনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি