তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানি-নাতির করুণ মৃত্যু

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার বকশিয়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানি-নাতির করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তালা উপজেলার তৈলকুপি গ্রামের আব্দুল আলিমের পুত্র সায়াদ (১০) এবং তার নানী কেশবপুরের ভগতি গ্রামে সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম (৫৫) মারা যান। আহত হন সায়াদের নানা সামাদ মোড়ল। তাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

 

 

 

 

০