বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর চকবাজার এলাকা থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১০) সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার র্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। র্যাব সূত্র জানায়, আটককৃত সাইফুল ইসলাম একজন পেশাদার মাদকবিক্রেতা। তিনি কক্সবাজার থেকে প্রতিনিয়ত মাদকদ্রব্য এনে ঢাকায় বিক্রি করে থাকেন। এবারও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বিশাল এক চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন সাইফুল ইসলাম। র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সোমবার দিনগত রাত পৌনে ১০টার দিকে চকবাজার থানার বকশী বাজার রোডে অভিযান চালায়।