ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ২০ ঘণ্টা পর জয়নব বেগম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে শিশুটির মরদেহটি উদ্ধার হয়।
জয়নব ওই গ্রামের মো. আবদুল হাফিজ মিয়ার মেয়ে। সে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
আরও পড়ুন: ৯ দিন পর মুক্তি পেলেন নিরপরাধ সেই আজিজ
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাশের বাড়িতে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি জয়নব। রাত থেকে অনেক জায়গায় খুঁজেও তার সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার ওই বাঁশ ঝাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসি