কোটালীপাড়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জহরের কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা, মুক্তিযোদ্ধা ভীষ্মদেব রায়, রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বালা, যুবলীগ নেতা বুলবুল হাজরা, সুমন বসু, রতন বালা, রামশীল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন কান্তি বিশ্বাস প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি