‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’-এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার আলোচনা সভা ও র্যালির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুর রহমানের নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ তৈয়ব হোসেন, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার শাখাওয়াত হোসেন, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম এরিয়া ফিল্ড অফিসার জসিম উদ্দিন, অনুপ্রেরণা প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ বেলাল, আলাউদ্দিন, বিজনেস এডভাইজরি কমিটির উপজেলা সভাপতি ডাঃ ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এনামুল হক নোমান, ফোরামের সভাপতি উম্মে মাহরুজা সোলতানা, সহ-সভাপতি অলি আহমেদ মেম্বার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সিনিয়র প্যারা কাউন্সিলর মাহবুবুর রহমান মাসুম, আবু তৈয়ব রাহাত, মোঃ সাব্বির হোসেন, রাশেদুজ্জামান, এডভাইজরি কমিটির ব্যবসায়ী উদ্যোক্তা রেজাউল করিম সবুজ শাহ্, ব্যবসায়ী প্রতিনিধি মোহাম্মদ আলী, বেলায়েত হোসেন, সদস্য অহিদুর রহমান, ফিরোজা বেগম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, সাংবাদিক মুহাঃ ফখরুদ্দিন ইমন, মাস্টার মুজিবুল হক পাটোয়ারী প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি