ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

টিভি টক শোতে দেয়া একটি মন্তব্যকে কেন্দ  করে মইনুল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। গত ২৬ অক্টোবর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এই মামলায় ট্রাইব্যুনাল জামিন আবেদন না-মঞ্জুর করে। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পক্ষে আইনজীবী এএফ হাসান আরিফ ও মাসুদ রানা শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।