মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত এবং বোন আহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাম ইয়াছিন (২৪)। তার বোনের নাম রাশিদা (১৮)। তারা উপজেলার মৌশা গ্রামের মৃত মুজিবুর রহমানের সন্তান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, রাশিদা ঢাকা থেকে বাসে মহম্মদপুরে আসেন। পর তার ভাই ইয়াছিন রাশিদাকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটিকে নছিমন ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। রাশিদা ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি