কুয়াশার কারণে উল্লাপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হরিণচড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১৪ জন। বৃহস্পতিবার ভোরে রাস্তায় ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের হাটিকামরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন, ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও ও বাসের হেলপার হানজালা রনি (২২)। নিহত ট্রাকচালক রাজু আহমেদ বগুড়ার নন্দীগ্রামের বাসিন্দা এবং হানজালা রনি একই উপজেলার কেন্দুয়াহাট গ্রামের বাসিন্দা খোকন আলীর ছেলে। নিহত বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এদিকে এ দুর্ঘটনায় আহতদের সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হরিণচড়া বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৪ জন।

ইত্তেফাক/জেডএইচডি