মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ পশ্চিম সেওতা এলাকা থেকে গতকাল মঙ্গলবার মোঃ সেলিম মিয়া (৩০) নামের এক রংমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেলিম পশ্চিম সেওতা এলাকার মোঃ ওমর আলীর ছেলে। তার সঙ্গে থাকতেন স্ত্রী ঝুমা আক্তার ও আড়াই বছরের ছেলে। কয়েক দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর ঝুমা বাবার বাড়ি চলে যায়। সেলিমের পরিবারের থেকে ঝুমাকে আনতে গেলেও সে আসেনি। সেলিমের পরিবারের পক্ষ থেকে বলা হয়, স্ত্রী না ফেরায় রাগে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেলিম।