অর্থ আত্মসাৎ মামলায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম ও তার অফিস সহকারী সমর কুমার দেবকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয় থেকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা।
দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্র ক্রয়, ডেঙ্গুর কিট বক্স ক্রয় ও হাসপাতালের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে বরাদ্দ থেকে দুর্নীতির মাধ্যমে ৫ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাৎ করে। এই ঘটনায় তদন্তে সত্যতা পেয়ে দুদক বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা করে। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লি. এর মেডিকেল প্রমোশন অফিসার গৌরাঙ্গ চন্দ্র এবং মেসার্স বিদ্যুৎ ট্রেডার্স এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বিদ্যুৎ। এরা পলাতক রয়েছেন বলে দুদক কর্মকর্তা জানান।
ইত্তেফাক/জেডএইচ