বিপুল জনসংখ্যার বাংলাদেশ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে না পারলে জনসম্পদ জনবোঝায় পরিণত হবে। দক্ষ মানবসম্পদ একদিকে বিপুল রাজস্ব আয় নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি মানবসম্পদকে আরও গ্রহণযোগ্য করে গড়ে তোলে। তাই দক্ষ মানবসম্পদ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সমানভাবে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এটি তত্ত্বাবধান করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, নিরাপদ অভিবাসন একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মানবসম্পদকে দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে বেশি রেমিট্যান্স আয় এবং বিদেশের কাছে বাংলাদেশের