বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে শাহানাজ বেগম লিলি ( ৪২) নামে ক্যান্সার আক্রান্ত এক রোগী গলা কেটে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে হাসপাতালের ৫ তলার ৫২৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে। লিলি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার স্বামী রফিকুল ইসলাম। তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকায়।
নিহতের বোন সুরাইয়া বেগম জানান, গতকাল মঙ্গলবার ফজরের নামাজের পর নিজ বিছানায় ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে ফেলে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতের ভাগ্নে হুমায়ুন জানান, গত ৯ ডিসেম্বর লিলিকে বিএসএমএমইউ হামপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল। রোগ যন্ত্রণায় লিলি ডিপ্রেশনে ছিলেন। তার ২ ছেলে রয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ধারণা করা হচ্ছে, লিলি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ফল কাটার ছুরি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারের আবদুল্লাহ আল হারুন জানান, ভোরে ঘটনাটি ঘটার পর হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়।